আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

আটোয়ারীতে ২১টি গাছসহ গাঁজা চাষি আটক

আরো খবর

প্রতিনিধি, পঞ্চগড়:
আবাদী জমিতে গাঁজার চাষ করেছেন নুরুজ্জামান (৩৫) নামের এক মাদক কারবারি। খবর পেয়ে পুলিশ অভিযান চালান এবং ২১টি গাঁজার গাছসহ আটক করেন মাদক কারবারি নুরুজ্জামানকে।
নুরুজ্জামানের বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদ্বার এলাকায়। সে ওই এলাকার মোসলেম উদ্দীনের ছেলে। শনিবার দিবাগত রাতে তার বাড়ির পাশের জমি থেকে গাঁজার গাছগুলো উদ্ধার শেষে সাতখামার এলাকা থেকে তাকে আটক করে আটোয়ারী থানা পুলিশ। পরে রোববার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় আটক দেখিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়।  আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরেই নুরুজ্জামান মাদক কারবারে জড়িত। বাণিজ্যিক উদ্দেশ্যেই সে গাঁজার চাষ করেছে।
আলোকিত প্রতিদিন/১ আগস্ট ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -