আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বিড়াল হত্যার দায়ে ৫ বছরের কারাদণ্ড

আরো খবর

আলোকিত ডেস্ক :

বিড়াল হত্যার দায়ে যুক্তরাজ্যে এক সাবেক নিরাপত্তা প্রহরীর পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্টিভ বোকুয়েট নামে ৫৪ বছরের ওই ব্যক্তি অবকাশযাপন শহর ব্রাইটনে ৯টি বিড়াল হত্যা করেছিলেন। এছাড়া তিনি পিটিয়ে আহত করেছিলেন আরও সাতটি বিড়াল। শুক্রবার ইংল্যান্ডের দক্ষিণের হোভ ক্রাউন কোর্ট এই দণ্ড দিয়েছেন। এ ব্যাপারে বিচারক জেরিমি গোল্ড বলেছেন, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত বিড়ালগুলোকে হত্যা করেছিলেন বোকুয়েট। তার এই হত্যাকাণ্ডগুলো ছিল ‘নৃশংস’। এটি পারিবারিক জীবনের মর্মস্থলে আঘাত হেনেছিল। কী কারণে বোকুয়েট বিড়াল হত্যা করতেন তা অস্পষ্টই থেকে গেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে নিরাপরাধ দাবি করেছিলেন। তবে পুলিশ তার ফোনে হত্যার শিকার এক বিড়ালের ছবি পেয়েছে এবং তার বাড়ি থেকে বিড়ালের রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ।

আলোকিত প্রতিদিন/৩১জুলাই-২১/এইচ

- Advertisement -
- Advertisement -