আজ , ।   

সাবেক মুখ্য সচিব আব্দুস সামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

আরো খবর

আলোকিত ডেস্কঃ
আজ ২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার সকাল ১০টার পর রাজধানীর বারিধারা জামে মসজিদ ও কালচারাল সেন্টারে জাতির জনক শেখ মজিবুর রহমানের প্রাক্তন একান্ত সচিব ও বর্তমান প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ আব্দুস সামাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ আব্দুস সামাদের মরদেহে  পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ জুলাই বুধবার বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ আব্দুস সামাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন । প্রধানমন্ত্রী  এক শোক বার্তায় বলেন, দেশপ্রেমিক আব্দুস সামাদ রাঙ্গামাটির এডিসি থাকা অবস্থায় পাকিস্তানি পক্ষ ত্যাগ করে মুজিবনগর সরকারে যোগদান করেন। তিনি ছিলেন অত্যন্ত সৎ, দক্ষ, সাহসী এবং কর্তব্যপরায়ণ একজন সরকারি কর্মকর্তা।পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি  এবং ভারতের সাথে গঙ্গা পানি চুক্তি স্থাপনে ড. সামাদের অবদানের কথা তিনি স্মরণ করেন। প্রধানমন্ত্রী বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানান।

আলোকিত প্রতিদিন/২৯ জুলাই ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -