আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে এক’শ  দুস্থ পরিবারে  খাদ্যসামগ্রী বিতরণ সেনাবাহিনীর

আরো খবর

প্রতিনিধি, হিলি (দিনাজপুর):

দিনাজপুরের ঘোড়াঘাটে মহামারি করোনা ভাইরাস ও লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়া গরীব অসহায় দুস্থ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার অধিনস্থ ১৬পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব তহবিল হতে আজ বৃহস্পতিবার দুপুরে ঘোড়া ঘাট  উপজেলার কানাগাড়ি এলাকার হরিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরন করা হয়। সেনাবাহিনীর ১৬পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান তাদের মাঝে এসব খাদ্যসামগ্রী তুলে দেন।পর্যায়ক্রমে সকল গরীব অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হবে জানিয়ে সকলকে স্বাস্থ্য বিধি মেনে ও মাস্ক পরিধান করে চলাচলের অনুরোধ জানান। এসময় সেখানে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজীব সহ অনেকে উপস্থিত ছিলেন। সেনা বাহিনীর প্রদত্ত ত্রান সামগ্রীর মধ্যে  ছিল ৫কেজি চাল,১কেজি ডাল,৪কেজি আটা ও ১কেজি চিনি মোট ১০০ জন দুস্থদের মাঝে বিতরন  করা হয়। সিংক: ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান, ব্রিগেড কমান্ডার ১৬পদাতিক।

আলোকিত প্রতিদিন/২৯ জুলাই ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -