আজ , ।   

কুড়িগ্রাম উলিপুর থেকে কিশোরী অপহরনের ৯ মাস পর নীলফামারী থেকে উদ্ধার

আরো খবর

প্রতিনিধি, উলিপুর:
উলিপুর (কুড়িগ্রাম) থেকে  অপহৃত এক কিশোরীকে প্রায় ৯ মাস পর পুলিশ নীলফামারী থেকে উদ্ধার করেছে । গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ বুধবার নীলফামারী সদর উপ‌জেলার পোষ্ট অ‌ফিস মোড় এলাকা থে‌কে অপহৃতা কে উদ্ধার ও  অপহরণ কারী রায়হান  আটক ক‌রে। ওইদিনই  অপহরণকারীকে নিয়ে এসে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়।
পু‌লিশ ও অপহৃতার প‌রিবারিক সুত্র জানায়, গত ২০২০সালের ১৬ অ‌ক্টোবর উপ‌জেলার বজরা ইউ‌নিয়‌নের কালপা‌নি বজরা গ্রামের ওই কিশোরী‌কে অপহরণ ক‌রে একই এলাকার  এমদাদুল হকের ছেলে রায়হান মিয়া (৩২)। অনেক  খোঁজাখু‌জির পর কিশোরীর সন্ধান না পেয়ে তার পিতা ফারুক হাসান উ‌লিপুর থানায় নিজে বাদী হয়ে মামলা দা‌য়ের ক‌রেন। এরপর ঘটনার সা‌থে জ‌ড়িত থাকার অভিযোগে রায়হা‌নের বাবা এমদাদুল ও ভাই আকরাম হোসেনকে গ্রেফতার ক‌রে জেল-হাজ‌তে প্রেরণ করে পুলিশ। আসামীরা জা‌মি‌নে বে‌ড়ি‌য়ে আস‌লেও মূল অভিযুক্ত রায়হান ও অপহৃতা কি‌শোরী নিরুদ্দেশ থেকে যায় । পরবর্তীতে  পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে দীর্ঘ ৯ মাস পর রায়হা‌নকে আটক করে অপহৃতাকে উদ্ধার করতে সক্ষম হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ  ইমতিয়াজ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে রায়হানকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়। কিশোরী শারীরিকভাবে অসুস্থ্য থাকায় পুলিশ প্রহরায় তার  চিকিৎসা দেয়া হচ্ছে।”
আলোকিত প্রতিদিন/ ২৯ জুলাই-২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -