আজ শনিবার, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

রাঙ্গামাটিতে নদী থেকে লাশ উদ্ধার

আরো খবর

প্রতিনিধি,রাঙ্গামাটি :
রাঙ্গামাটিতে আসামবস্তির শান্তিনগর এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশটির পরিচয় সনাক্ত করা যায়নি। বুধবার (২৮ জুলাই) বিকেলে অজ্ঞাত যুবকের লাশটি আসামবস্তী এলাকা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে আসামবস্তীর নারকেল বাগান শান্তিনগর এলাকায় কাপ্তাই লেকের একটি যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নামা লাশটি উদ্ধার করে নিয়ে আসে। রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন , আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছি। তবে লাশটির এখনো পর্যন্ত কোনো পরিচয় সনাক্ত করা যায়নি। ধারনা করা হচ্ছে হয়তো এটি কোনো মানসিক ভারসাম্যহীন লোকের মরদেহ হবে।

আলোকিত প্রতিদিন/২৯ জুলাই ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -