আজ শনিবার, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগর থেকে জেলা সদরে সিএনজি চলাচল বন্ধ ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

আরো খবর

প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পূর্বাঞ্চল রসুলপুর টু আমিনপুর সার্জেন্ট মজিবুর রহমান সেতুর উপর দিয়ে সিএনজি অটো চলাচল বন্ধ রয়েছে গত ১৯ জুলাই থেকে এতে ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। জানা যায়, কুড়িঘর ও আমিনপুর সিএনজি ড্রাইভারদের মধ্যে সিরিয়াল নিয়ে ঝগড়া হয়েছে। এটা কে কেন্দ্র করে সদরের ড্রাইভার নবীনগর পূর্বাঞ্চলে আসতে পারে না এবং পূর্বাঞ্চলের ড্রাইভার সদরে যেতে পারে না ।এতে করে সেতু পারাপার হতে হচ্ছে যাত্রীদের পায়ে হেঁটে।প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে সমাধান হবে এমনটাই আসা করছে সাধারণ যাত্রীরা। শিবপুর সিএনজি সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,ঝামেলা সৃষ্টি হয়েছে কুড়িঘর ও আমিনপুর সিএনজি ড্রাইভারদের মধ্যে। কিন্তু এটা কে কেন্দ্র করে নাটঘর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম এর পরিচালনায় কুড়িঘরের সিএনজি অটো ড্রাইভার মিলে রসুলপুরে স্টেশন করেছে।রসুলপুরে স্টেশন করাতে আমাদের পূর্বাঞ্চলের সিএনজি আমিনপুরে স্টেশন করতে পারছে না। ফলে কেউ গ্যাস বা ইমার্জেন্সি কোনো রোগী নিয়ে  সদরে যেতে পারছে না। ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জানান,আমিনপুরের ড্রাইভার নবীনগরের ড্রাইভারদের ঠিক মত সিরিয়াল দেয় না,এ নিয়ে তাদের মধ্যে  ঝগড়া সৃষ্টি হয়েছে। পূর্বে বিষয়টি আমি ৫টি ইউনিয়ন চেয়ারম্যান কে অবগত করেছি।পূর্বাঞ্চলের সিএনজি ড্রাইভারদের সুবিধার্থে রসুলপুরে তারা স্টেন করেছে।রসুলপুরে স্টেশন করায় অনেকে অভিযোগ করেছে আমি নাকি সিএনজি চলাচল বন্ধের জন্য নেতৃত্ব দিচ্ছি এটা সম্পূর্ণ মিথ্যে বানোয়াট।
আলোকিত প্রতিদিন/২৮ জুলাই ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -