প্রতিনিধি,পঞ্চগড়:
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া পঞ্চগড়ের প্রায় ২০০ জন ক্ষতিগ্রস্থ, দুস্থ ও অসহায় পরিবহণ শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়া হয়েছে। আজ ২৭ জুলাই২০২১, মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে এই উপহার বিতরণ করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিতরণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন, ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক প্রমূখ।
আলোকিত প্রতিদিন /২৭ জুলাই ২০২১/ আর এম
- Advertisement -

