আলোকিত ডেস্ক:
মহামারি করোনাভাইরাসের কারণে সারাদেশে বিধিনিষেধসহ কঠোর লকডাউন পালিত হচ্ছে। ফলে মানুষের আয়-উপার্জন কমে গেছে। দরিদ্র মানুষগুলো তাদের জীবন-জীবিকা চালানো খুবই কষ্টকর হয়ে দাড়িছে। সেই সাথে দেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। এমতবস্থায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় সারাদেশে আরো চার কোটি ৬৬ লাখ টাকা এবং ৯ হাজার ৪৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। করোনা ভাইরাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে দেশের ৬৪টি জেলায় জেলা প্রশাসকদের অনুকূলে ৮ হাজার ৬৫০ মেট্রিক টন চাল এবং ৩ কোটি ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও সারাদেশের ১২টি সিটি কর্পোরেশনের জন্য ৮২৫ মেট্রিক টন চাল এবং ১ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। বরাদ্দ দেওয়া চাল এবং নগদ টাকা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে পরিবহন শ্রমিকসহ কর্মহীন ও দুঃস্থ ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করতে হবে।
আলোকিত প্রতিদিন /২৬ জুলাই ২০২১/ আর এম

