আজ শনিবার, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

জোয়ারিয়ানালা রেঞ্জের অভিযানে সমিল উচ্ছেদঃ ৪০ ঘনফুট কাঠ উদ্ধার 

আরো খবর

আবু সায়েম, কক্সবাজারঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন জোয়ারিয়ানালা রেঞ্জ এবং রামু উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে স্থাপিত সমিল উচ্ছেদ করা হয়েছে। এসময় ৪০ ঘনফুট চিরাই কাঠ উদ্ধার করা হয়। রোববার (২৫ জুলাই) রামু উপজেলা প্রশাসনের  উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা  প্রণয় চাকমা এবং জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটুর নেতৃ‌ত্বে অ‌ভিযা‌ন পরিচালনা করে প্রায় ৪০ ঘনফুট চিরাই কাঠ ও যন্ত্রাংশ জব্দ করা হয়। তবে, কাঠ ও মিলের সাথে সম্পৃক্ত কাউকে পাওয়া যায়নি। কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক সোহেল রানা বলেন, জোয়ারিয়ানালা রেঞ্জের আশেপাশের এলাকায় অবৈধভাবে সমিল স্থাপিত খবর পেয়ে উপজেলা প্রশাসন সহ বনবিভাগ যৌথ অভিযান চালিয়ে সমিল উচ্ছেদ করে যন্ত্রণাংশ ও চিরাই কাঠ জব্দ করে  রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে।  সরকারী বনজ সম্পদ রক্ষা, সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার, চোরাই কাঠ এবং পাহাড় কর্তন রোধে বনবিভাগ সজাগ ও সতর্ক রয়েছেন।অভিযান অব্যাহত থাকবে। সরকারী সম্পদ রক্ষার্থে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আলোকিত প্রতিদিন /২৬ জুলাই ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -