প্রতিনিধি, রাজশাহী ঃ
নাটোরের লালপুরে বিভিন্ন অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। (২৫জুলাই) সোমবার দিবাগত গভীর রাতে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল লালপুর উপজেলার ঈশ্বরপাড়া গ্রামের সিরাজীপুর চৌরাস্তা মোড়- এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরী ও কোম্পনী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে উপজেলার ঈশ্বরপাড়া গ্রামের সিরাজীপুর চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে হাসুয়া,চাকু, চাপাতি, ক্ষুর, মোবাইল ও ৩ হাজার ৯৩০টাকা জব্দ করা হয় । এ সময় উপজেলার বিলমাড়িয়ার মৃত আবুল কাশেমের ছেলে আনিসুর রহমান আনিস (৪০), নওপাড়ার ফজলুর রহমানের ছেলে রাসেল আহমেদ (২৩), আমির প্রাং এর ছেলে হাসিবুল ইসলাম (১৯) ও নাজিম উদ্দিনের ছেলে আহমেদ সজল (২১) গ্রেপ্তার করে । কোম্পানী কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ‘পাকা’ বাহিনী নামে সন্ত্রাসী কর্মকান্ডসহ ছিনতাই করে আসছিল । লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান জানান, এই ঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে।
লালপুরে অস্ত্রসহ গ্রেপ্তার চার
আলোকিত প্রতিদিন /২৬ জুলাই ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -

