প্রতিনিধি,নড়াইল :
নড়াইল জেলার সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক প্রদান প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল সভায় বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব খাজা মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ।এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফকরুল হাসান । সাংবাদিকদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট থেকে করোনাকালীন (দ্বিতীয় পর্যায়) ক্ষতিগ্রস্ত
৬৯জন সাংবাদিককে ১০হাজার টাকা করে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক প্রদান প্রদান করা হয়েছে।
আলোকিত প্রতিদিন /২৬ জুলাই ২০২১/ আর এম
- Advertisement -

