আজ শনিবার, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বান্দরবা‌নে পল্লী চি‌কিৎসক‌কে অপহর‌ণের পর হত্যা

আরো খবর

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান সদর উপজেলা কুহালং ইউ‌নিয়‌নের ক‌্যামলং পাড়ারের এক পল্লী চি‌কিৎসক‌’কে অপহর‌ণ করে নিয়ে যায়। অপহরণের একদিন পর বাকীছড়া ব্রিকফিল্ডে গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় ঐ পল্লী চিকিৎসকের। ঘটনাস্থল থেকে জানা যায়, গত ১৮ জুলাই রবিবার রাত ৭ থেকে ৮টার মধ্যে পল্লী চিকিৎসক অংক্য থোয়াই মার্মা’কে অপহরণ করে একদল পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। নিহ‌ত পল্লী চি‌কিৎস‌ক অংক্য থোয়াই মারমা (৪৫)। তিনি মৃত বইতামং মারমার ছে‌লে।
সোমবার ১৯ জুলাই সকা‌ল সা‌ড়ে নয়টার দিকে বাকীছড়ার কামাল মেম্বা‌রের পরিত্যক্ত ব্রিক ফিল্ড এলাকা থে‌কে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার ক‌রেছে পু‌লিশ।
এলাকাবাসী জানান, রোববার রা‌তে পল্লী চি‌কিৎসক অংক্য থোয়াই মারমাকে রা‌তে ৪/৫ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা বাসা থে‌কে ডে‌কে নি‌য়ে যায়। তবে তাদের গ্রুপে ২০ থেকে ২৫ জন সবার কাঁধে ভারি অস্ত্র থাকায় পাড়ার কেউ কিছু বলার সাহস পায়নি। প‌রে দিন সোমবার সকা‌লে বাকীছড়া কামাল মেম্বা‌রের প‌রিত‌্যক্ত ব্রিক ফিল্ড এলাকার মধ্যে অবস্থিত খোলা গোয়াল ঘরে তার গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে স্থানীয়রা প্রশাসনকে জানালে তার লাশ উদ্ধার করে নিয়ে যায় বান্দরবান সদর থানা পুলিশ।
বান্দরব‌ান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শ‌হিদুল ইসলাম চৌধুরী ব‌লেন, খবর পে‌য়ে নিহ‌তের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। পরে উদ্ধারর কৃত লাশটি বান্দরবান সদর হাপাতালে পোস্টমর্টেম এর জন্য নিয়ে আসা হয়। তিনি আরো বলেন, হত‌্যাকাণ্ড সম্প‌র্কে এখ‌নো বিস্তা‌রিত বল‌া যাচ্ছে না তবে তদন্ত সা‌পেক্ষে ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে বলে মন্তব্য করেন।
আলোকিত প্রতিদিন/১৯ জুলাই-২১/এসএএইচ
- Advertisement -
- Advertisement -