আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

শহরে তিন বাস কাউন্টারকে ২৩ হাজার টাকা জরিমানা 

আরো খবর

আবু সায়েম,কক্সবাজার:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের অভিযানে  শহরের তিন বাস কাউন্টারকে ২৩  হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
বৃহস্পতিবার ( ১৫ জুলাই)  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাঃ ইমরান হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় করোনাকালীন সময় টিকেটের ঘাটতি দেখিয়ে অতিরিক্ত  মূল্যে টিকিট বিক্রি,মূল্য তালিকা প্রদর্শন না করা সহ বিভিন্ন   দায়ে শহরের ঝাউতলার  শ্যামলী এন আর ট্রাভেলকে ১৬ হাজার টাকা,  শ্যামলী পরিবহনকে ৫ হাজার টাকা,সোহাগ পরিবহনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় বিভিন্ন কাউন্টারে গিয়ে সঠিক মূল্যে  টিকিট বিক্রি,টিকিটের মূল্য প্রদর্শন, স্বাস্থ্য সচেতন সহ বিভিন্ন বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাঃ ইমরান হোসাইন। তিনি বলেন,  করোনাকালীন সময়ে মানুষকে ঠকিয়ে বেশি মূল্যে টিকিট বিক্রি করা যাবে না। বাস কাউন্টারে স্বাস্থ্য বিধি মেনে টিকিট বিক্রি করতে হবে। অবশ্যই বাস কাউন্টারে টিকিট মূল্যের তালিকা প্রদর্শনপূর্বক যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আলোকিত প্রতিদিন/ ১৬ জুলাই,২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -