আজ বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে অসচ্ছল শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণ

আরো খবর

প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইলে মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ অসচ্ছল শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(১৫ জুলাই) দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি স্থানীয় ৯০ জন অসচ্ছল শিল্পীর হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রণোদনার টাকার চেক তুলে দেন। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

আলোকিত প্রতিদিন/ ১৫ জুলাই ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -