আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীতে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

আরো খবর

আলোকিত ডেস্ক:
সোমবার (১৩ জুলাই) রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বলকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব জানায়, বিদেশি অস্ত্র ও গুলিসহ  উজ্জ্বলকে ্শেররেবাংলা নগর থানা এলাকার শাপলা হাউজিংয়ের বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় । র‍্যাব -৪ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর মোহাম্মদ কামরুল সোহেল বলেন, সোমবার রাতে উজ্জ্বল নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, অস্ত্র মামলাসহ ১০টির বেশি মামলা আছে। উজ্জ্বলের কাছ থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

আলোকিত প্রতিদিন/১৩জুলাই-২০২১/আর এম

- Advertisement -
- Advertisement -