আলোকিত ডেস্ক:
সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে জানান,আগামী ৭-১০ দিনের মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা আসবে। তিনি আরও বলেন, চলতি মাসের শেষের দিকে কোভ্যাক্স সুবিধার আওতায় মডার্নার আরও ৩০ লাখ টিকা আসবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা প্রথম ডোজ দিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় ছিলেন তারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা আসলে দ্বিতীয় ডোজ পেয়ে যাবেন। ১৪ জুলাই থেকে দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে মডার্নার টিকা। পূর্বে ২ জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত দেশে করোনাভাইরাস প্রতিরোধী ৪৫ লাখ ডোজ টিকা এসেছে। যুক্তরাষ্ট্র থেকে মডার্নার টিকা এসেছে ২৪ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ। আর চীনের সিনোফার্মের টিকা এসেছে ২০ লাখ ডোজ।
আলোকিত প্রতিদিন/১৩জুলাই-২০২১/আর এম

