আজ শুক্রবার, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

নড়াইলে খাদ্য সহায়তা প্রদান করছে খাদ্য পরিদর্শক সমিতি

আরো খবর

প্রতিনিধি, নড়াইল:
নড়াইলে  খাদ্য  পরিদর্শক সমিতির  পক্ষ থেকে  খাদ্য  সহায়তা  প্রদান করা হয়েছে।  খাদ্য  পরিদর্শক সমিতির  সদস্যদের নিজস্ব  অর্থায়নে  এই খাদ্য  সহায়তা  প্রদান  করা হচ্ছে। বাংলাদেশ খাদ্য  পরিদর্শক  সমিতির সিদ্ধান্ত মোতাবেক, খুলনা বিভাগের পক্ষ থেকে  নড়াইলে, লগডাউনে  ক্ষতিগ্রস্ত  দরিদ্র অসহায়, দূস্থ, কর্মহীন ভাসমান, ছিন্নমুল মানুষের  মধ্যে মাক্স ও  রান্না  করা খাবার বিতরণ কর্মসূচি চলছে। তারই ধারাবাহিকতায়  (১২ জুলাই)  সকালে নড়াইল  সদরের পৌর এলাকার বিভিন্নভাবে  হাট বাজারে এই রান্না করা খাবার বিতরণ করা  হয়।  এ সময়   উপস্থিত  ছিলেন, নড়াইল  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও  সদর উপজেলা  চেয়ারম্যান  নিজামউদ্দিন  খান নিলু   , বাংলাদেশ  খাদ্য পরিদর্শক সমিতির খুলনা বিভাগের  (ভিপি)  মনিরুল  হাসান।  এছাড়াও  উক্ত ইউনিটির সভাপতি  তরুণ বালা  খাদ্য পরিদর্শক। খাদ্য পরিদর্শক  বিল্পপ কুমার বিশ্বাস, খাদ্য  পরিদর্শক ,দিপকংর বসু,    খাদ্য  পরিদর্শক  শামিম হাসান, খাদ্য পরিদর্শক  সুকান্ত সিকদার, রাইচ মিল মালিক সমিতির  সভাপতি  আব্দুল  মান্নান  ও সাধারণ  আমিনুর রহমান  মিঠু , ডিলার এসোসিয়ানে সভাপতি   ও এম এস ডিলার মোহাম্মদ  আসাদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা  কর্মচারীবৃন্দ উপস্থিত  ছিলেন।
আলোকিত প্রতিদিন /১২ জুলাই,২০২১ / দ ম দ
- Advertisement -
- Advertisement -