আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

অস্থায়ী মসজিদ নির্মাণ কাজ পরিদর্শনে রাসিক মেয়র

আরো খবর

প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহী মহানগরীর আলুপট্টি হতে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। সড়কের নকশায় বিদ্যমান ২৫নং ওয়ার্ডের খাদেমুল ইসলাম জামে মসজিদ সাময়িকভাবে স্থানান্তর করা হচ্ছে। এজন্য অস্থায়ী খাদেমুল ইসলাম জামে মসজিদ নির্মাণ করা হচ্ছে। রোববার বিকেলে অস্থায়ী মসজিদটির নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় নির্মাণ কাজের অগ্রগতি ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন মেয়র। পরিদর্শনকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী মাসুম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন /১১ জুলাই,২০২১ / দ ম দ

- Advertisement -
- Advertisement -