আজ বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে হাট বসাতে গিয়ে জরিমানা

আরো খবর

প্রতিনিধি, পঞ্চগড় :
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে কোরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি নেওয়ায় ইজারাদার আব্দুর রশিদকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ওমর আলী নামে এক ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এর আগে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন হাট সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। শনিবার উপজেলার শালবাহান ইউনিয়নের শালবাহান দাখিল মাদরাসা মাঠে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকার কর্তৃক আরোপিত বিধি নিষেধ অমান্য করে আসন্ন পবিত্র ঈদুল আযহার কোরবানির পশুর হাট বসানোর পূর্ব প্রস্তুতি নেওয়ার অপরাধে শালবাহানহাট ইজারাদার আব্দুর রশিদকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ওমর আলীকে স্বাস্থ্যবিধি না মানায় ৫০০ টাকা জরিমানা করা হয়।
আলোকিত প্রতিদিন /১১ জুলাই,২০২১ / দ ম দ
- Advertisement -
- Advertisement -