আজ বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় বিধিনিষেধ ভঙ্গ করায় গ্রেফতার আরও সহস্রাধিক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :

সর্বাত্মক লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করে বাইরে বের হওয়ায় সপ্তম দিনে এক হাজার ৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।পাশাপাশি মোবাইল কোর্টে ৩১৮ জনকে ১৬০০৭৯০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। এছাড়া ট্রাফিক বিভাগ ৯৩৭টি গাড়িকে ২১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। অতিরিক্ত উপ-কমিশনার বলেন, সরকারঘোষিত চলমান বিধিনিষেধ বাস্তবায়নে আজ সপ্তম দিনেও রাজধানীজুড়েই সক্রিয় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় এসব ব্যক্তিদের গ্রেফতার ও জরিমানা করা হয়।

 

আলোকিত প্রতিদিন/৮জুলাই-২১/এইচ

- Advertisement -
- Advertisement -