আজ বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে নির্দেশনা অমান্য করে পশুর হাট : ভেঙ্গে দিল প্রশাসন

আরো খবর

প্রতিনিধি, পঞ্চগড়: 
কঠোর লকডাউনের মধ্যে পশুর হাট চালু করার অভিযোগ উঠেছে। প্রশাসনের অভিযোগ, রাজনগর হাটের ইজারাদার সরকারি নির্দেশনা অমান্য করে হঠাৎ করেই বৃহস্পতিবার সকাল থেকে পশুর হাটের কার্যক্রম শুরু করে। এর আগেই ঠিকাদারের লোকজন চারপাশে পশুর হাট চালু করার বিষয়টি ছড়িয়ে দেয় বলেও অভিযোগ করেন তারা।  এতে বৃহস্পতিবার সকাল থেকে দূর দূরান্ত থেকে পশু নিয়ে আসেন ব্যবসায়ীসহ খামারিরা। মুহুর্তেই রাজনগর পশুর হাটের দুইটি স্থান হাজারো মানুষের ভিড় জমে যায়। পরে খবর পেয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন ও ভূমি অফিসের সহকারী কমিশনার আমিনুল ইসলাম পুলিশ ও বিজিবি সাথে নিয়ে ছুটে যায় পশুর হাটে। পরে পুলিশ ও বিজিবি হাটের কার্যক্রম বন্ধ করে দেন। হাটে আসা লোকজনকে সরিয়ে দেন। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের মৌখিক নির্দেশ পেয়ে পশুর হাট চালু করেছেন বলে স্বীকার করেছেন এক ইজারাদার ।  হাট বন্ধ থাকায় আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন বলেও জানান তিনি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন জানান, খবর পেয়ে হাট ভেঙ্গে দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান জানান, প্রশাসনকে না জানিয়ে গোপনে রাজনগর পশুর হাট চালু করেন ইজারাদার। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাট বন্ধ করে দেই।
আলোকিত প্রতিদিন /৮ জুলাই,২০২১ / দুখু
- Advertisement -
- Advertisement -