হুসাইন রাফি, ঈশ্বরদী:
সরকার ঘোষিত আরও ৭ দিনের সর্বাত্মক কঠোর লকডাউনে ঈশ্বরদী পৌর বাসীকে ধৈর্য ধারণ করে ঘরে থাকার ও আল্লাহর নিকট দোয়ার করতে আহবান জানিয়েছেন ২ বারের সাবেক সফল মেয়র ও ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু। স্থানীয় সময় সন্ধা ৭ টার দিকে, নিজ বাড়িতে সহকর্মীদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সাংবাদিকদের মাধ্যমে এ আহবান জানান তিনি। ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু বলেন, পৃথিবী ব্যাপী এখন এই বৈশ্বিক মহামারি। সারা পৃথিবীতে করোনার ভয়াল থাবা মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে, বারংবার দেশের প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার মা জননী শেখ হাসিনা ইতিপূর্বে দেশবাসীর উদ্দেশ্যে তাদের নিজেদের রক্ষার জন্য নিজ নিজ বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন । কিন্তু বাঙালী জাতি সেই আহবানে সাড়া না দিয়ে বেপরোয়া চলাফেলার জন্য এ মহামারী এতটা ভয়াবহ রূপ ধারণ করেছে। আবুল কালাম আজাদ মিন্টু মহোদয় আরও বলেন, ঈশ্বরদী পৌর এলাকার সকল গরীব অসহায় দুস্থদের সাহায্যে সবসময় তাদের পাশে এগিয়ে আসবো , এছাড়াও তিনি দেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পরিশেষে ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু আবারো সকলকে ঘরে থাকার আহবান জানান এবং তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন ও সকলকে এই বৈশ্বিক মাহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর নিকট দোয়ার আহবান করেন । এ সময় উপস্থিত ছিলেন- মোঃ আব্দুল মান্নান, জিসান হোসেন, মহিন ইসলাম আকাশ, টিফাত হোসেন, সিনজন ওয়াহিদ, রিমেল ইসলাম ছামি, ছাব্বির আহমেদ সহ আরও অনেকেই।

আলোকিত প্রতিদিন /৭ জুলাই,২০২১ / দ ম দ
- Advertisement -