আজ বুধবার, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

করোনায় দেশে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু

আরো খবর

আলোকিত ডেস্ক : মহামারী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ২২৯ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯,৯৬৪ জনের। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাড়ালো ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন।

সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  গতকাল রবিবার দেশে করোনায়  ১৫৩ জনের মৃত্যু হয়। শনাক্ত হয় ৮ হাজার ৬৬১ জন।

আলোকিত প্রতিদিন/ সা হা

- Advertisement -
- Advertisement -