আজ বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সেনাসদরে সেনাপ্রধানের সাথে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আরো খবর

আলোকিত ডেস্ক:
আজ ০৫ জুলাই-২০২১, সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানান, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে  সেনাসদরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতকালে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জাগদ্বীপ সিং চীমা । সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন সেনাসদরে ভারতীয় হাইকমিশনার এসে পোঁছালে তাকে অভ্যর্থনা জানান । সাক্ষাতকালে তারা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় এক সাথে কাটান। জেনারেল শফিউদ্দিন সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার নেওয়ায় অভিনন্দন জানান দোরাইস্বামী। সেনাপ্রধানও তার সঙ্গে  সৌজন্য সাক্ষাত করার জন্য ভারতীয় হাইকমিশনারকে  জধন্যবাদ জানান। জেনারেল শফিউদ্দিন স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সহযোগিতার কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোকিত প্রতিদিন/০৫ জুলাই ২০২১/আর এম

- Advertisement -
- Advertisement -