আজ বুধবার, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

অক্সিজেন চ্যালেঞ্জ হতে পারে রোগী বাড়লে : স্বাস্থ্য অধিদপ্তর

আরো খবর

আলোকিত ডেস্ক:
আজ ৪জুলাই-২০২১, রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি অক্সিজেনের চাহিদা বেড়েছে। বর্তমানে চাহিদার তুলনায় অক্সিজেনের উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রয়েছে । তবে রোগীর সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকলে অক্সিজেনের সমস্যা চ্যালেঞ্জ হয়ে দাড়াতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নাজমুল ইসলাম বলেন, বছরের ২৫তম সপ্তাহের তুলনায় ২৬তম সপ্তাহে রোগী বেড়েছে ৫১ শতাংশ এবং একই সময়ে মৃত্যু বেড়েছে ৪৬ শতাংশ। নাজমুল ইসলাম বলেন, অক্সিজেন–সংকটে রোগীর মৃত্যুর যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়া গেলে অভিযোগের সত্যতা সাংবাদিকদের জানানো হবে। ভারতে আটকা পড়া বাংলাদেশিদের বিষয়ে জানান, তারা শুধু রবি, মঙ্গল ও বৃহস্পতিবার স্থলবন্দর দিয়ে  দেশে ঢুকতে পারবেন।

আলোকিত প্রতিদিন/০৪জুলাই২০২১/আর এম

- Advertisement -
- Advertisement -