আজ , ।   

সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ নৌবাহিনী প্রধানের সঙ্গে

আরো খবর

আলোকিত ডেস্ক:
বুধবার (৩০ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) -এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ নৌ সদর দফতরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় এবং কিছু সময় অতিবাহিত করেন। আরও জানা যায়, সেনাবাহিনী প্রধান নৌ সদর দফতরে এসে পৌঁছালে নৌবাহিনী প্রধান তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর নৌবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করে। সেনাবাহিনী প্রধান গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

আলোকিত প্রতিদিন/৩০ জুন ২০২১/আর এম

- Advertisement -
- Advertisement -