আজ বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

লকডাউনে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা পরিচালনা করবে ডিএসসিসি

আরো খবর

আলোকিত ডেস্ক:
বুধবার (৩০ জুন) রাজধানীর টিকাটুলীর বয়েজ ক্লাব মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)র মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হচ্ছে। এই সময়ে সরকারি-বেসরকারি সব অফিস-আদালত বন্ধ থাকবে। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সেবা কার্যক্রম চালিয়ে যাবে। লকডাউন কার্যকর করতে সিটি করপোরেশনের ভূমিকা কেমন হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শেখ তাপস বলেন, আমরা আজ লকডাউনের প্রজ্ঞাপন পাব। সিটি করপোরেশন এলাকায় লকডাউন বাস্তবায়ন করতে ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা করব। তিনি আরও বলেন, লকডাউনে সিটি করপোরেশনের ডিএসসিসির কার্যক্রম অব্যাহত থাকবে। কারণ এখন বর্ষা মৌসুম। প্রায়ই বৃষ্টি হয়। পাড়া মহল্লায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এরফলে নগরে প্রচুর এডিস মশার জন্ম হয়। লকডাউনে ডিএসসিসির কার্যক্রম দুই সপ্তাহ বন্ধ থাকলে পুরো ঢাকা শহর মশায় সয়লাব হয়ে যাবে। তাছাড়া জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করছি।

আলোকিত প্রতিদিন/৩০জুন২০২১/আর এম

- Advertisement -
- Advertisement -