আজ মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মেঘনা নদীতে ৪শত বস্তা আলু নিয়ে ট্রলার ডুবি: নিখোঁজ ১

আরো খবর

প্রতিনিধি,মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ৪শত বস্তা আলু নিয়ে ট্রলার ডুবে বেলায়াতুন নেসা (৫২) নামে একজন নারী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ নারী বেলায়াতুন নেসা সদর উপজেলার মোল্লার চর গ্রামের আঃ জলিলের স্ত্রী। মঙ্গলবার ২৯ জুন সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে গজারিয়া ইউনিয়নের কাজিরগাও গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে প্রচণ্ড ঢেউয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গজারিয়া নৌ-পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, মুন্সীগঞ্জ সদরের নদী তীরবর্তী এলাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ট্রলারটি পথিমধ্যে মেঘনা নদীতে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় তিনজন পুরুষ সাঁতরে তীরে উঠলেও একজন নারী নিখোঁজ আছে। খবর পেয়ে নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের ডুবুরীদল ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করছে।

আলোকিত প্রতিদিন/ ২৯ জুন, ২০২১/দ ম দ

- Advertisement -
- Advertisement -