আজ মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বিবিএসের জরিপে দেশে মানুষের গড় আয়ু ৭২.৮ বছর

আরো খবর

আলোকিত ডেস্ক:
সোমবার (২৮ জুন) সকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিবিএস কার্যালয়ে বলেন,বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২০ সালের জরিপে দেশের মানুষের গড় আয়ু বেড়েছে বলে জানা যায়। বর্তমানে দেশের মানুষের গড় আয়ু ৭২ দশমিক ৮ বছর। এদের মধ্যে পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর এবং নারীর গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর। ২০১৯ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৬ বছর।২০১৮ সালে ছিল ৭২ দশমিক ৩ বছর। বিবিএসের তথ্য অনুযায়ী, পুরুষের তুলনায় নারীদের গড় আয়ু বেশি বেড়েছে। ২০২০ সালের জরিপ অনুযায়ী পুরুষের গড় আয়ু বেড়ে ৭১ দশমিক ২ বছর ও নারীদের গড় আয়ৃ ৭৪ দশমিক ৫ বছরে দাঁড়ায়। যা ২০১৯ সালে ছিল যথাক্রমে ৭১ দশমিক ১ বছর ও ৭৪ দশমিক ২ বছর। দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৮২ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪২ লাখ। নারী ৮ কোটি ৪০ লাখ।

- Advertisement -
- Advertisement -