আজ , ।   

চন্দনাইশ পৌর দোহাজারীতে ইয়াবাসহ গ্রেফতার ৩

আরো খবর

প্রতিনিধি, চন্দনাইশ (চট্টগ্রাম):
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে দোহাজারী তদন্ত কেন্দ্র পুলিশ। এ সময় ইয়াবা বহনকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। শনিবার (২৬ জুন) রাত সাড়ে ১০টায় দোহাজারী পৌরসভা সদরস্থ সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেক পোস্ট বসিয়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ইয়াবা বহনকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ পৌরসভার হিরাজিল হাউজিং এলাকার মৃত হাশেম বেপারীর ছেলে মো. শাহিন (৪০) ও মৃত হাশেম মৃধার ছেলে মো.শাহ্ আলম (২৭) এবং মৃত মো. হাছান আলীর ছেলে মো.কাশেম (২৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নাসির উদ্দীন সরকার দৈনিক আলোকিত প্রতিদিনকে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
আলোকিত প্রতিদিন/ ২৭ জুন, ২০২১/দ ম দ
- Advertisement -
- Advertisement -