আজ , ।   

চট্টগ্রামের বাকলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

আরো খবর

আলোকিত ডেস্ক:
শুক্রবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার রাজাখালী এলাকায় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় সুফিয়া খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুফিয়া খাতুন নগরের আকবরশাহ থানার অন্তর্গত বিশ্বকলোনী এলাকার বাসিন্দা মৃত দুদু মিয়ার স্ত্রী। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, শুক্রবার রাতে বাকলিয়া থানা এলাকার স্থানীয় লোকজন সড়ক দুর্ঘটনায় আহত হওয়া এক বৃদ্ধা মহিলাকে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষার পর আহত সুফিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন।

আলোকিত প্রতিদিন/২৬ জুন ২০২১/আর এম

- Advertisement -
- Advertisement -