প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক এম এ রকিব শামীম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার (২৫ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান জানান,জ্বর, কাশি ও শরীর ব্যথা অনুভব হলে গত ১৮ জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গত ২০ জুন তার রিপোর্ট পজিটিভ আসে। ২২ জুন তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ জুন) সকালে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। শুক্রবার বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে তার জানাজার শেষে দাফন করা হবে। মৃত্যুকালে নামাজ তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আলোকিত প্রতিদিন/২৫জুন ২০২১/আর এম

