আজ মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

প্রথম ধাপে ৪১টি উপজেলার ২০৪ ইউপির ভোট গ্রহন অনুষ্ঠিত

আরো খবর

আলোকিত ডেস্ক: গতকাল ২১ জুন ১৩ জেলার ৪১টি উপজেলার ২০৪ ইউপির ভোট গ্রহন অনুষ্ঠিত হয় । এর  মধ্যে ২০টি ইউপিতে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ১৪৮ জন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৮ ও প্রতিদ্বন্দ্বিতা করে ১২০), সংসদের বিরোধী দল জাতীয় পার্টির ৩ জন, জাতীয় পার্টি (জেপি) ৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জন এবং স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৯ জন প্রার্থী চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দেশের অন্যতম দল বিএনপি এই নির্বাচন বর্জন করেছে। জানা যায় নির্বাচন সহিংসতায় দুইজন নিহত হয়েছেন। বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়। এছাড়াও ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কেন্দ্রের বাইরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হন।

আলোকিত প্রতিদিন/২২ জুন ২০২১/আর এম

- Advertisement -
- Advertisement -