আজ , ।   

কদমতলীতে মেয়ের চক্রান্তে বাবা,মা ও বোন খুন: মুন ও তার স্বামীর বিরুদ্ধে মামলা

আরো খবর

আলোকিত ডেস্ক: মেহজাবিন ইসলাম মুন ও তার স্বামী শফিকুল ইসলামের বিরুদ্ধে  রাজধানীর কদমতলী থানায় একই পরিবারের মা, বাবা ও বোনকে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। রোববার (২০ জুন) দুপুরে মামলার বিষয়টি আলোকিত প্রতিদিন কে নিশ্চিত করেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর। তিনি বলেন,আটক মেহজাবিন ইসলাম মুনের বড় চাচা ও  নিহত মাসুদ রানার বড় ভাই সাখাওয়াত হোসেন নিজে বাদী হয়ে মেহজাবিন ইসলাম মুন ও তার স্বামী শফিকুল ইসলামের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। ওসি জামাল উদ্দিন মীর আরও বলেন, নির্মম এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকালই মেহজাবিন ইসলাম মুনকে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেহজাবিন ইসলাম মুনের স্বামী শফিকুল ইসলাম আহত অবস্থায় পুলিশি পাহারায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হলে তাকেও এই মামলায় গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেন যে, পূর্বপরিকল্পনা অনুযায়ী  মেহজাবীন মুন এ হত্যাকাণ্ড চালিয়েছেন। নিহতদের মধ্যে- মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী আক্তার (৪৫) এবং তাদের মেয়ে জান্নাতুল (২০)। মা-বাবা ও ছোট বোনকে নির্মমভাবে হত্যা করে মুন নিজেই ৯৯৯-এ ফোন দেন । পুলিশ ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল কদমতলীর মুরাদপুর হাজী লাল মিয়া সরকার রোড এলাকা থেকে স্বামী, স্ত্রী ও মেয়ের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। হত্যাকারী মেহজাবিন ঘটনার সময় মায়ের বাসায় বেড়াতে এসেছিল বলেও জানা যায়। কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ আলোকিত প্রতিদিন কে জানান, আটক মেহজাবিন নিহতের বড় মেয়ে এবং তিনি নিজে এই হত্যাকান্ড ঘটিয়েছেন বলে সকালে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বলেন আপনারা  এসে আমাকে ধরে নিয়ে যান।

আলোকিত প্রতিদিন/ ২০জুন, ২০২১/আর এম

- Advertisement -
- Advertisement -