আজ মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে ওবায়দুল কাদেরকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আরো খবর

প্রতিনিধি, নোয়াখালী:
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে নোবিপ্রবি সহকারি পরিচালক জিয়াউর রহমান সম্রাট কর্তৃক কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে একাত্তরের মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড নোয়াখালীর উদ্যেগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ জেলা আঃলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ওবায়দুল কাদেরকে জাতীয় নেতা ঘোষণা দিয়ে তাঁর বিরুদ্ধে করা অশালীন মন্তব্যকারী জিয়াউর রহমান সম্রাটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং তাঁর সাথে জড়িত ও মদদদাতাদের আইনের আওতায় আনা পর্যন্ত রাজপথে সদর উপজেলা আঃলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনের নেতৃত্বে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। উল্লেখ্য ওবায়দুল কাদেরকে কুরুচিপূর্ণ মন্তব্যকারী জিয়াউর রহমান সম্রাটকে কবিরহাট থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

আলোকিত প্রতিদিন/ ২০ জুন, ২০২১/দ ম দ

- Advertisement -
- Advertisement -