প্রতিনিধি, বান্দরবান:
পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা আলেক্ষ্যং ইউনিয়নের তুলাছড়ি পাড়ায় গতকাল শুক্রবার রাতে মসজিদের ঈমাম (নওমুসলিম) জনাব মোঃ ওমর ফারুক’কে এশার নামাজ পরবর্তী সময়ে জেএসএস সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান। ইমাম হত্যার প্রতিবাদে ১৯জুন২০২১ সকাল ১১.৩০ঘটিকায় বান্দরবান জেলা শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে রাজার মাঠ,চৌধুরী মার্কেট, ট্রাফিক মোড় ঘুরে প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধনে অংশ নেয়। এতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা সভাপতি ও সাবেক জেলা আওয়ামী লীগের সেক্রেটারি কাজী মোঃ মুজিবুর রহমান মানববন্ধনে উপস্থিত সকল’কে শান্ত থেকে প্রশাসন’কে সহযোগিতা করার আহবান জানান। তিনি বলেন বান্দরবান পার্বত্য জেলায় এক সময় সকল সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারতো এখন তা মুছে ভ্রাতৃত্বের বন্ধন’কে প্রতিহিংসার রাজনীতিতে পরিণত করেছে একশ্রেণির উচ্চাভিলাষী মানুষ। তাদেরকে ইন্ধনে পাহাড় এখন আর শান্ত নেই। পাহাড়ের হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান চিন্তা করলে হবে না, এখানে এক অপরের ভাই হিসেবে চলতে হবে, মনে করতে হবে আমরা একই মায়ের সন্তান। আমরা বাংলাদেশ বাসকরি তাই বাঙালি। সন্ত্রাস দমনে সবাইকে সজাগ হতে হবে, কারণ সন্ত্রাসীদের কোন জাত কল নেই, এদের পরিচয় এরা সন্ত্রাসী। একটা মসজিদের ইমাম মানে একজন নিরহী লোক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এভাবে ব্রাশফায়ার করে হত্যা করা মানে বুঝানো হচ্ছে এখন কেউ নিরাপদ নয়। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের প্রতি আবেদন করছি প্রশাসনিক ভাবে কঠোর ব্যবস্থা নিয়ে, পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ সশস্ত্র সংগঠন গুলোর বিরুদ্ধে অপারেশন ক্লিন হাট পরিচালনা করে অস্ত্র উদ্ধার করা হোক, তাহলে শান্তি ফিরবে এই জনপদে।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আলহাজ্ব মোঃ তারুমিয়া, মাওঃ মোঃ আবুল কালাম সহ-সভাপতি পিসিএনপি বান্দরবান, সাধারণ সম্পাদক জনাব মোঃ নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ জালাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবছার, ছাত্রনেতা মোঃ মিজানুর রহমান আখন্দ, ছাত্রনেতা আসিফ ইকবাল সহ জেলা-উপজেলা পৌরসভা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন/ ১৯ জুন, ২০২১/দ ম দ

