আজ মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে লকডাউন আসছে

আরো খবর

আলোকিত ডেস্ক:  সপ্তাহকাল ধরেই টাঙ্গাইলে  করোনার সংক্রমণ বেড়ে চলেছে। জানা যায় ২৪ ঘণ্টায় নতুন করে  ৯২ জন করোনা শনাক্ত হয়েছে।  ২৫৪ জনের নমুনা পরীক্ষায়  ৯২ জন  করোনা রোগী শনাক্ত হয়। নমুনা বিবেচনায় এই জেলায় শনাক্তের হার ৩৫ দশমিক ৬৬ শতাংশ।গত শুক্রবার (১৮ জুন) ৩৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়।এ সময় শনাক্তের হার ছিলো ৪৩ দশমিক ২৮ ভাগ। বৃহস্পতিবার (১৭ জুন) ৩১৩ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জন করোনা রোগী শনাক্ত হয়। এ সময় শনাক্তের হার ছিলো ৩৬ দশমিক ১০ ভাগ।জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুন) সকাল পর্যন্ত এ জেলায় করোনা রোগী সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৬২ জনে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬জন।   সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন জানান,করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় টাঙ্গাইল জেলা প্রশাসন রোববার (২০ জুন) দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হবে । সভায় লকডাউনের মেয়াদসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।সিভিল সার্জন আরও বলেন, রোববার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় টাঙ্গাইল সদর উপজেলা, মির্জাপুর ও কালিহাতী উপজেলায় লকডাউনের সিদ্ধান্ত আসতে পারে।  বাকি ৯ টি উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন,আগামী রোববার মিটিংয়ে লকডাউনের সার্বিক বিষয় জানা যাবে।

আলোকিত প্রতিদিন/ ১৯জুন, ২০২১/আর এম

- Advertisement -
- Advertisement -