আজ বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

কোভিড-১৯ ভ্যাকসিন যেন সবাই পায় জাতিসংঘ মহাসচিবকে পররাষ্ট্রমন্ত্রী।

আরো খবর

আলোকিত ডেস্ক:  জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে নিয়োগের জন্য বাংলাদেশের  পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন অভিনন্দন জানান এবং সেই সাথে অনুরোধ জানিয়েছেন বিশ্বের সব মানুষ যাতে কোভিড-১৯ ভ্যাকসিন পায়। জাতিসংঘ মহাসচিব কোভিড-১৯ ভ্যাকসিনকে সকল দেশের সকল মানুষের  সম্পত্তি হিসেবে ঘোষণা দেয়ায় বাংলাদেশের  পররাষ্ট্রমন্ত্রী  মহাসচিবকে ধন্যবাদ জানান ।
জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ অনুরোধ ও ধন্যবাদ জানান তিনি। শুক্রবার (১৮ জুন) জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।বৈঠকে জাতিসংঘ মহাসচিব সাম্প্রতিক জি-৭ শীর্ষ সম্মেলনে ভ্যাকসিন তৈরির বিষয়ে বাংলাদেশের সক্ষমতার  কথা উল্লেখ করে বলেন  বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের বিশেষ সম্পর্কও রয়েছে । মহাসচিব জাতিসংঘের বিভিন্ন কার্যক্রম বিশেষ করে শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন। জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা ইস্যুতে অব্যাহত মনোযোগের জন্য তাকে ধন্যবাদ জানান ড. মোমেন । তিনি আরও বলেন, মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতির অবনতি হওয়ায় মহাসচিবের ব্যক্তিগত হস্তক্ষেপ এখন আগের চেয়ে বেশি প্রয়োজন। পররাষ্ট্রমন্ত্রী  বলেন, মিয়ানমার প্রকাশ্যে মানবাধিকার লঙ্ঘনের পরেও অনেক ক্ষমতাদর দেশ তাদের সঙ্গে  অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক বাড়িয়েছে, যা অত্যন্ত হতাশাজনক। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদার মানবিকতার কথা উল্লেখ করে মহাসচিব বাংলাদেশকে ধন্যবাদ জানান। পররাষ্ট্রমন্ত্রী মহাসচিবকে ভাষানচরের সুবিধার দিকগুলো তুলে ধরে  সেখানে জাতিসংঘের সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

আলোকিত প্রতিদিন/ ১৮জুন, ২০২১/আর এম

- Advertisement -
- Advertisement -