আজ মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

চন্দনাইশে পৃথক অভিযানে ইয়াবা ও চোরাই মদসহ আটক ৩,মোটরসাইকেল জব্দ

আরো খবর

 প্রতিনিধি চন্দনাইশ: চন্দনাইশে পৃথক অভিযানে ১হাজার পিচ ইয়াবা ও  ১শ লিটার দেশীয় তৈরী চোরাই মদসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৭ জুন) রাত সাড়ে ১২টায় চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) আবু আফছার ভূূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বৈলতলী ইউনিয়নের বশরত নগর এলাকায় বোর্ড স্কুলের পাশে আব্দুল মোনাফের বাড়ীর সামনে রাস্তার ওপর অভিযান চালিয়ে বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ সিপাহী পাড়া এলাকার আহমদ শফির ছেলে রেজাউল করিম ওরফে বাপ্পি (৩৬) কে আটক করে। এসময় তার কাছ থেকে ১হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ১০টায় দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় শঙ্খ নদীর সাঙ্গু সেতুর ওপর অভিযান চালিয়ে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর এলাকার মো. হারুনুল করিমের ছেলে মো.আলমগীর (৩১) ও জোয়ারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আব্দুল হাকিমের ছেলে মো.বেলাল (৪০) কে আটক করে।এসময় তাদের কাছ থেকে ১শ লিটার দেশীয় তৈরী চোরাই মদ উদ্ধার ও বহনকাজে ব্যবহৃত মটর সাইকেল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার।
আলোকিত প্রতিদিন/ ১৮জুন, ২০২১/আর এম
- Advertisement -
- Advertisement -