আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধ মহিলাকে হামলা

আরো খবর

প্রতিনিধি, বগুড়া:
বগুড়ার সারিয়াকান্দিতে পুর্বশত্রুতার জেরে এক বৃদ্ধ মহিলাকে হামলা করে গুরুতর আহত অবস্থায় তার কানে থাকা স্বর্ণের দুল ও গলা থেকে চেইন ছিনিয়ে নেওয়ায় তিন জনের নামে থানায় মামলা দায়ের করা হয়। অভিযান চালিয়ে এক জনকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোলার তাইড় গ্রামে। স্থানীয় সুত্রে জানা গেছে, গত ১২ জুন বিকাল সাড়ে ৪ ঘটিকায় সোলার তাইড় গ্রামের সাইফুল ইসলাম এর স্ত্রী মোছাঃ শামীমা আক্তার (৪৫) নীজ প্রয়োজনে তার বাড়ী থেকে বেড় হয়ে কুতুবপুর বাজারে যাওয়ার উদ্দেশ্য রওনা হন। সোলার তাইড় আব্দুস সালাম এর বাড়ীর সামনে গেলে পুর্বশত্রুতার জেরে একই গ্রামের পারভীন (৪০) টিপু সুলতান (৫০) ও প্রিন্স মাহমুদ (২১) শামীমা আক্তারকে পথরোধ করে কথা কাটাকাটি করে। এরই এক পর্যায়ে পারভীন এর হাতে থাকা বটি দিয়ে শামীমাকে আঘাত করলে তার কান কেটে যায়। গুরুতর আহত হওয়ার সুযোগে পারভীন গংয়েরা তার কানে থাকা স্বর্ণের দুল ও গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে যায়। শামীমার ডাক চিতকারে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা করেন। ১৫ জুন ২০২১ ইং তারিখে শামীমা আক্তার এর ছেলে মাহবুব রহমান জনি বাদি হয়ে, পারভীন, টিপু সুলতান ও তার ছেলে প্রিন্স মাহমুদ এর নাম উল্লেখ করে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করলে ওই দিন দিবাগত রাত পৌনে এক টায় অভিযান চালিয়ে পারভীন আক্তার কে আটক করেন থানা পুলিশ। এবিষয়ে সারিয়াকান্দি থানার (ওসি) তদন্ত ও মামলার তদন্ত কর্মকর্তা লালমিয়ার সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পারভীন আক্তার নামে এক মহিলাকে আটক করে ১৬ জুন তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে ১৭ জুন বিবাদীগণ আদালত থেকে জামিন নিয়ে বাড়ীতে এসে আবারও বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিচ্ছে বলে জানিয়েছেন মামলার বাদি মাহবুব রহমান জনি।

আলোকিত প্রতিদিন/ ১৭ জুন, ২০২১/দ ম দ

- Advertisement -
- Advertisement -