প্রতিনিধি, খুলনা:
নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার বৃহস্পতিবার সকাল ১০টায় মহিলা টিটিসি’র কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন‘‘ দক্ষ জনশক্তি রুপান্তরে প্রশিক্ষণের বিকল্প নাই, অদক্ষ জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রুপান্তর করতে দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গুলোতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।’’খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. রিয়াজ শরীফের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক মোহাম্মাদ আলী সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন করিগরি প্রশিুক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এ কে এম মনিরুল ইসলাম, দিঘলিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনজুর হোসেন, মহেশ্বরপাশা সরকারি শিশু পরিবার(বালক) উপ-তত্ত্ববধায়ক আফরোজা সুলতানা, খুলনা প্রেস ক্লাবের নেতা জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মো. মাকসুদুর রহমান, যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মো. আরিফ হোসেন। সেমিনারে বক্তৃতা করেন, যোগিপোল ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো, জি এম এনামুল কবির, যোগিপোল ইউপি সচিব কাউছারী আজাদ, আড়ংঘাটা ইউপি সদস্য এলাহী, সচিব আম্বিয়া আফরোজ। সেমিনারে যোগিপোল ও আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের সকল মেম্বর, আনছার, দফাদারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী , জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ১৭ জুন, ২০২১/দ ম দ

