আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ডোমারে উদ্ধারকৃত মূর্তি প্রত্নতত্ব অধিদপ্তরকে দেবে পুলিশ

আরো খবর

প্রতিনিধি, নীলফামারী:
নীলফামারীর ডোমারে উদ্ধারকৃত পিতলের মূর্তিটি প্রত্নতত্ব অধিপ্তরের কাছে হস্তান্তর করবে পুলিশ। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। শুক্রবার বিকেলে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের চিকারহাট নামক স্থানে পুকুর খননের সময় সেটি পান শামুন হক নামের এক ছেলে।  শামুন একই ইউনিয়নের টনবান্ধা এলাকার নুরুল হকের ছেলে। সে একজন ট্রাক্টর চালক।
স্থানীয়রা জানান পুকুর খননের সময় মাটি থেকে বেরিয়ে আসে কৃষ্ণ এই মুর্তিটি।  শামুন রবিবার দুপুরে স্থানীয় কয়েকজন মিলে ডোমার থানায় সেটি হস্তান্তর করে। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, ২৫০ গ্রাম ওজনের এই মুর্তিটি পিতলের। আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি আমরা প্রত্নতত্ব অধিদপ্তরের কাছে পাঠিয়ে দিবো।
আলোকিত প্রতিদিন/ ১৪ জুন, ২০২১/দ ম দ
- Advertisement -
- Advertisement -