আবু বকর সিদ্দিক, কুমিল্লা : কুমিল্লা ৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মতিন খসরু এমপির মৃত্যুর পর আসনটি শূন্য হওয়ায় উক্ত আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। এতে দলীয় মনোয়ন ফরম সংগ্রহ করেছিলেন ৩৪ জনের মতো। তবে সব আলোচনা গুঞ্জন শেষ করে দলের পক্ষে কুমিল্লা ৫নং আসনে ( বুড়িচং-ব্রাক্ষণপাড়া ) উপনির্বাচনে নৌকার মাঝি হলেন অবশেষে প্রবীন আওয়ামীলীগ নেতা বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা এডভোকেট বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খাঁন। বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাশেম খাঁনকে মনোনয়ন দেওয়ায় দলের সভানেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে শংকুশাইল বাজারে আনন্দ ও র্যালি বের করেন কুমিল্লার রাজাপুর ইউনিয়নের আওয়ামী লীগসহ দলের অঙ্গ সংগঠনের সাবেক ও বর্তমান নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোস্তফা, রাজাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সেক্রেটারি পারভেজ হায়দার, ৭নং ওয়ার্ডের মেম্বার হাফেজ খাঁন, লিটন খাঁন,রাজাপুর ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি রবিউল হোসেন রবি, রাজাপুর ইউনিয়নের সেক্রেটারি কাজল খাঁন, ছাত্রলীগের নেতা সোহেল খাঁন ও সোহেলসহ সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা। শনিবার (১২ জুন) বিকেল অনুমান ৫ ঘটিকার সময় স্থানীয় নেতা কর্মীদের নিয়ে শংকুশাইল উত্তর বাজার থেকে শুরু করে দক্ষিণ বাজার পযর্ন্ত আবার দক্ষিণ বাজার থেকে রাজাপুর ইউনিয়ন কার্যালয়ে শেষ করেন আনন্দ র্যালিটি। এ সময় মেম্বার হাফেজ খাঁন জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আবুল হাশেম ভাই জিন্দাবাদ বলে স্লোগান দিতে দিতে ইউনিয়ন পরিষদে এসে শেষ করেন। বক্তব্যে নেতা কর্মীরা বলেন দল মনোয়ন দিয়েছেন আবুল হাশেম ভাইকে সুতরাং আমরা আবুল হাশেম ভাইয়ের জন্য সবাই মিলে এক হয়ে কাজ করবো এবং বিজয় ছিনিয়ে আনবো।
আলোকিত প্রতিদিন / সা হা
- Advertisement -

