প্রতিনিধি, সাভার:
সাভারে এক ১৪ বছরের কিশোরী কে ধর্ষণের অভিযোগে মামুন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত ১০ই জুন বৃহস্পতিবার রাতে সাভার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ধরেন্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়। সাভার মডেল থানার এসআই নাজিউর বিষয়টি নিশ্চিত করে জানান ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়। জানা গেছে, আটককৃত মামুন (৩৫) নওগাঁ জেলার মৃত আব্বাস মন্ডল, মাতা ফাতেমা খাতুন এর ছেলে। তিনি বর্তমানে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড রাজাশন এলাকার একটি গার্মেন্টসে কর্মরত। মামুন তার স্ত্রী নিয়ে পলু মার্কেট এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। ভুক্তভোগী কিশোরীর পরিবার জানায় গত কয়েক মাস পূর্বে অভিযুক্ত মামুন এবং কিশোরীর পরিবার একই বাড়িতে ভাড়া থাকতেন। মামুন ও কিশোরীর মা রাজাশন এলাকার একটি গার্মেন্টসে চাকরি করতো। সে সুবাদে কিশোরী ও তার পরিবারের সাথে সুসম্পর্ক গড়ে উঠে। সেখান থেকেই কিশোরী মামুনের কক্ষে প্রতিদিন যাতায়াত ছিল। কয়েক মাস পূর্বে মামুন কিশোরীকে ধর্ষণ করে এবং সুযোগ পেলেই ধর্ষণ করতো। এ ঘটনা কাউকে না বলার জন্য মামুন কিশোরীকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে মেয়েটির শারীরিক অবস্থা অবনতি হতে দেখে ঘটনা জানার জন্য তার পরিবার তাকে চাপ সৃষ্টি করে। পরে মেয়েটি তার পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়। পরে তার পরিবার কিশোরীকে প্রাথমিক পরিক্ষা করে তার পর নিশ্চিত হয় তাদের মেয়ে আনুমানিক ৪ মাসের অন্তঃসত্ত্বা। ঘটনা জানাজানি হলে মামুন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটকে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে। সাভার মডেল থানার এস আই রশিদ জানান অভিযোক্তকে আটক করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/ ১১ জুন, ২০২১/ দ ম দ
- Advertisement -

