প্রতিনিধি, চন্দনাইশ (চট্টগ্রাম):
চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন দোহাজারী তদন্ত কেন্দ্র পুলিশ অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ১ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (১০ মে) রাত সাড়ে ১১টায় দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এস.আই) জাকির হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে দোহাজারী পৌরসভাস্থ শঙ্খ নদীর ওপর অভিযান চালিয়ে সাতকানিয়া উপজেলার রসুলাবাদ এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুর রহিম ওরফে বাসেক (৪০) কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরী ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আটক আব্দুল আজিজ দীর্ঘদিন যাবত পরিবার নিয়ে দোহাজারী পৌরসভার রায়জোয়ারা এলাকায় বসবাস করছে বলে জানায় পুলিশ। এ ব্যাপারে যোগাযোগ করা হলে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১১ জুন, ২০২১/ দ ম দ

