আজ শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে ট্রেনের ধাক্কায় রেলওয়ে কর্মচারীর মৃত্যু

আরো খবর

প্রতিনিধি, হিলি:
দিনাজপুরের হিলিতে রেল লাইন পার হবার সময় চিলাহাটী গামী রুপসা ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীর (৪২) নামের এক রেলওয়ে কর্মচারী নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে তিনটায় হিলি রেলওয়ে স্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর রাজশাহী জেলার সদর উপজেলার দাসপুকুর গ্রামের মৃত আরমান আলীর ছেলে। প্রত্যক্ষদর্শিরা জানান, হিলি রেলওয়ে স্টেশন এলাকায় রেল লাইনের স্লিপারের কাজ শেষে দুপুরে খাবার খেতে যাবার পথে রেল লাইনের পার হবার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটী গামী রুপসা ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় লেগে লাইনে লুটে পড়ে। পরে তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার উপ-পরির্দশক দীনেস বাবু জানান,আমরা খবর পেয়ে হাসপাতালে এসেছি। তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত প্রতিদিন/ ৯ জুন, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -