আজ শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ঘিওরে গনি সাহেরা স্কুলের ভবন উদ্বোধন

আরো খবর

প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাঙ্গালা ডাঃ গনি সাহেরা উচ্চ বিদ্যালয় নতুন ভবন উদ্বোধন করেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়। বুধবার ( ৯ জুন ) দুপুরে ঘিওর উপজেলার বাঙ্গালা ডাঃ গনি সাহেরা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবনটি সামাজিক দুরত্ব বজায় রেখে উদ্বোধন করে এমপি দুর্জয়। বাঙ্গালা ডাঃ গনি সাহেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, , ১ নং পয়লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হারুন অর রশিদ , ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামিউল প্রধান, ডাঃ আব্দুল প্রমুখ।

আলোকিত প্রতিদিন/ ৯ জুন, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -