প্রতিনিধি, বান্দরবান:
বান্দরবানে রুমা উপজেলায় ২নং সদর ইউনিয়ন অধীনস্থ ৮ নং ওয়ার্ডের বগালেক/ কেউক্রাডং যাওয়ার প্রধান সড়ক হইতে ক্যানম্বোয়া মার্মা পাড়ায় যাওয়া রাস্তার ৬৩ লক্ষ টাকা ব্যয়ের ১০০০ মিটারের একটি রাস্তা কাজ মক্কা বিল্ডার্রস সাতকানিয়া নামে এক ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করে । কাজ শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্নবিদ্ধ সহ নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করায় এলাকাবাসীর সাথে বিরোধ মন্তব্য প্রতিক্রিয়া দেখা দিয়েছিল । কিন্তু পরের ঠিকাদার প্রতিষ্ঠান সাথে যোগসাজশে রুমা পিআইও অফিস কর্তৃক চুড়ান্ত বিল দিয়ে দেই বলে উল্লেখ যোগ্য সূত্রে জানা গেছে। পিআইও কর্মকর্তা আলী নূর সাথে অফিসে দেখা করতে বার বার গিয়েও দেখা না হওয়ায় অফিস সহকারী পিআইও জিপংকর চাকমা সাথে দেখা করে তিনি বলেন, রাস্তার নির্মাণ কাজ সমাপ্ত করতে আরো ৪০০মিটার মতো অবশিষ্ট অংশ রয়ে গেছে ! ইতিপূর্বে অনিয়ম বিষয়ে স্থানীয় সংবাদ কর্মীদের নজরে আসলে সত্য উদঘাটন করে জাতীয় পত্রিকায় সহ বিভিন্ন অনলাইন পোর্টালের রুমায় এইচবিবি রাস্তার কাজ শেষ না করে বিল নিয়ে উধাও শিরোনামে প্রকাশিত হয় । অতঃপর পিআইও অফিস কর্তৃক নজরে আসলে ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ শুরু করতে নোটিশ জারি করে কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করবে করবে বলে কাজ ধরছে না । অন্য দিকে ১নং পাইন্দু ইউনিয়নের চারাইগ্র মার্মা পাড়ার হইতে সেগুন মার্মা পাড়ার যাওয়া পর্যন্ত ৬৪লক্ষ বরাদ্দ কাজও একই ধরনের বেহাল দশা ! ঐ ঠিকাদার প্রতিষ্ঠান গুলো মামুন ও আহমদ নবীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা বলেন কিছু দিনের মধ্যেই কাজ শুরু করবে , কিন্তু মাস পর মাস গেলেও কাজ করতে দেখা যায়নি। মূলত ঐ এলাকার গুলো উল্লেখযোগ্য সূত্রে জানা গেছে ক্রাইম জোন এরিয়া হিসেবে চিহ্নিত । তাই অতিসত্বর কাজের মান মজবুত করে প্রশাসনের যাতায়াতের সুগম সহ ঠিকাদার প্রতিষ্ঠান ও উপজেলা প্রশাসন প্রতি রাস্তার কাজ সম্পন্ন করতে সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী ।
আলোকিত প্রতিদিন/ ৮ জুন, ২০২১/ দ ম দ
- Advertisement -

