প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা শামসুল হক এর মৃত্যুতে’ আমীর খসরু মাহমুদ চৌধুরীর গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয়তাবাদী দলে শামসুল হকের অবদান বিএনপি নেতা কর্মীরা চিরদিন মনে রাখবে। জেল জলুম হুলিয়া মাথায় নিয়ে তিনি দলের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে গেছেন। বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তার সাহসীকতার ভূমিকা দল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
আলোকিত প্রতিদিন/ ৮ জুন, ২০২১/ দ ম দ

